বিনোদন, সংস্কৃতি ও সেলিব্রেটি সংবাদ
Entertainment • Culture • PeopleSeptember 14, 2026
বিনোদন

বাগদান সারলেন অভিনেত্রী নাবিলা ইসলাম!


নাবিলা ইসলাম ছোটপর্দার এই অভিনেত্রী বর্তমান সময়ের নিয়মিত নাটকে অভিনয় করছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সরবও থাকেন এই অভিনেত্রী।

গেল রবিবার (৫ নভেম্বর) রাতে আংটি হাতে একটি ছবি পোস্ট করেছেন নাবিলা। সেখানে অভিনেত্রী লিখেন, ‘অবশেষে এটা হতে যাচ্ছে।’ ছবিটি পোস্ট করার পর অনেকে ধারণা করছেন- নাবিলা বাগদান সেরেছেন। আবার কেউ কেউ বিষয়টা নাটকের কোনো দৃশ্য মনে করছেন।

বিষয়টি নিয়ে নাবিলার সাথে যোগাযোগ করা হয়। তিনি বলেন, পারিবারিকভাবে এটা বলতে এখনও নিষেধ আছে। সুতরাং এটার উত্তর জানতে হলে আরও দুদিন অপেক্ষা করতে হবে। আজ মাত্র একটা ছবি দিয়ে ইঙ্গিত দিলাম। অপেক্ষা করেন সামনে আরও ছবি আসবে। আশা রাখি তিনদিনের মাথায় বিষয়টি সকলেই জানতে পারবেন। আপাতত এ টুকুই আমার অ্যাকাউন্ট হ্যাক হয়নি, সব কিছুই ঠিক আছে।

উল্লেখ্য, নাবিলা ইসলামের জন্ম চট্টগ্রামে। পৈতৃক নিবাস সেখানেই। বর্তমান তিনি এমবিএ করছেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে। মডেলিংয়ে ক্যারিয়ার শুরুর পর বিভিন্ন বিজ্ঞাপন ও নাটকে কাজ করেছেন নাবিলা।