বিনোদন, সংস্কৃতি ও সেলিব্রেটি সংবাদ
Entertainment • Culture • PeopleSeptember 14, 2026
বিনোদন

খোলামেলা শাড়িতে শীতের উষ্ণতা ছড়ালেন: মিম


রাজধানীতে ধীরেধীরে কমছে বাতাসের আর্দ্রতা। শীতের আমেজ বইছে প্রকৃতি ও জনজীবনে। শীতের শুরুতেই ভক্তদের মনে উষ্ণতা ছড়ালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। শনিবার (২৫) নভেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কিছু ছবি প্রকাশ করেছেন এই নায়িকা। যেখানে মিমকে দেখা গেছে অফ হোয়াইট শাড়িতে মোহনীয় রূপে।

এমনিতেই এই অভিনেত্রীর নজরকাড়া লুক বরাবরই ঝড় তোলে ভক্তদের মনে। এর মাঝে খোলামেলা শাড়িতে মিমের উপর থেকে নজর ফেরানোই যেন দায় ছিল নেটিজেনদের জন্য।

তার ছবিতে অধিকাংশরাই অভিনেত্রীর রূপের প্রশংসা করেছেন। মিমের সেই ছবিগুলোতে মন্তব্য করেছেন এক হাজারের বেশি মানুষ। অনেকেই বলেছেন, শীতের শুরুতেই যেন উষ্ণতা ছড়িয়ে গেলেন মিম।

বিদ্যা সিনহা মিমের নতুন সিনেমা মানুষ, গত শুক্রবার (২৪ নভেম্বর) ভারতে মুক্তি পেয়েছে। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ। ভারতে সিনেমা মুক্তি পেলেও দেশেই ব্যস্ত সময় পার করছেনর এই অভিনেত্রী।

কলকাতায় ‘মানুষ’ তার পঞ্চম সিনেমা। এর আগে তিনি ওপার বাংলায় আরও চারটি ছবিতে অভিনয় করছেন ‘ব্ল্যাক’ ‘ইয়েতি অভিযান’, ‘সুলতান দ্য স্যাভিয়ার ’ও ‘থাই কারি।