বিনোদন, সংস্কৃতি ও সেলিব্রেটি সংবাদ
Entertainment • Culture • PeopleSeptember 14, 2026
বিনোদন

শুক্রবার মুক্তি পাচ্ছে আঁখি চৌধুরীর ‘রুখে দাঁড়াও’


শুক্রবারে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা ‘রুখে দাঁড়াও’। সোশ্যাল সেন্টিমেন্টের সাথে প্রেম ও সংঘাতের অনবদ্য গল্পের দ্বন্দ-সংঘাত নিয়ে বিন্যাস্ত হয়েছে সিনেমাটির কাহিনী। মোহনা মুভিজের ব্যানারে নির্মিত ও দেবাশীষ সরকারের কাহিনী সংলাপ, চিত্রনাট্য ও গীত রচনায় ছবিটি পরিচালনা করেছেন সুকুমার চন্দ্র দাশ।

ছবিটিতে অভিনয় করেছেন তানহা তাসনিয়া, আঁখি চৌধুরী, কাজী হায়াৎ, আশিক, নাদের চৌধুরী, সুব্রত, গাংগুয়া প্রমুখ।

সিনেমাটি নিয়ে আঁখি চৌধুরী বলেন, মাটির গল্প, কৃষ্টি কালচারের গল্প ও আমাদের প্রাত্যহিক জীবনে, পরিবারে ও সমাজে ঘটে যাওয়া গল্পের কারণে সিনেমাটি সবশ্রেণীর দর্শকদের ভালো লাগবে। আমি সিনেমাটির সফলতার ব্যাপারে শতভাগ আশাবাদী। আমার যারা ভক্ত আছেন তারা অবশ্যই ছবিটি হলে গিয়ে দেখবেন।

তিনি আরও বলেন, আপনারা যত বেশি হলে গিয়ে ছবি দেখবেন আমরা তত কাজের প্রতি আগ্রহ পাব। আমার বিশ্বাস ছবিটি আপনাদের নিরাশ করবে না। এই ছবিটি তার কেরিয়ারে একটা টার্নিং পয়েন্ট হবে বলেও আশা করেন আঁখি চৌধুরী।