বিনোদন, সংস্কৃতি ও সেলিব্রেটি সংবাদ
Entertainment • Culture • PeopleSeptember 14, 2026
বিনোদন

যে কারণে এবার পরীমণির জন্মদিনে থাকছে না জমকালো কোনো আয়োজন


প্রতিবছর ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরীমণির জন্মদিন উদযাপন হয় জমকালো আয়োজনের মাধ্য দিয়ে। ২৪ অক্টোবরকে বিশেষভাবে সাজিয়ে থাকেন এ নায়িকা। গতবছরও ধুমধাম করে পালন হয় তার জন্মদিন। কিন্তু এবার থাকছে না কোনো আয়োজন।

কিছুদিন আগে স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ হয় পরীর। এ ছাড়া সম্প্রতি হাসপাতালে ভর্তি ছিলেন এ নায়িকা। অন্যদিকে তার এক মাত্র নানা অসুস্থ অবস্থায় আছেন। সব মিলিয়ে এবার জন্মদিনে কোনো আয়োজন রাখছেন না তিনি।

পরীমনি বলেন, ‘আমার নানু আমার জন্য কি সেটা সবাই জানেন। তিনি কদিন ধরেই অসুস্থ। তার অসুস্থতার জন্য আমি শুটিংও বাদ দিয়েছিলাম। তাই এবার জন্মদিনটি পালন করতে পারছি না। তবে পরে একদিন সবাইকে নিয়ে উদযাপনের চেষ্টা করবো।’

সরকারি অনুদানের সিনেমা ‘ডোডোর গল্প’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন পরীমণি । ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে এর শুটিং।