বিনোদন, সংস্কৃতি ও সেলিব্রেটি সংবাদ
Entertainment • Culture • PeopleSeptember 14, 2026
বিনোদন

মারা গেছেন মারাঠি অভিনেতা রবীন্দ্র বের্দে


না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ‘সিংহাম’ খ্যাত জনপ্রিয় অভিনেতা রবীন্দ্র বের্দে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৮। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এই অভিনেতা।

দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন রবীন্দ্র। মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসা শেষে দুদিন আগেই বাসায় ফিরেছিলেন মারাঠি এই অভিনেতা। এরপরেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন না ফেরার দেশে।

জানা গেছে, মৃত্যুর সময় স্ত্রী, দুই সন্তান, পুত্রবধূ ও নাতি-নাতনিকে রেখে গেছেন রবীন্দ্র। মাত্র ২০ বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন তিনি। ৩ শতাধিক মারাঠি এবং পাঁচটি হিন্দি সিনেমায় কাজ করেছেন প্রবীণ এই অভিনেতা।

প্রসঙ্গত, অনিল কাপুর অভিনীত ‘নায়ক: দ্য রিয়েল হিরো’ এবং অজয় দেবগন অভিনীত ‘সিংহাম’-এ দেখা গিয়েছিল রবীন্দ্রকে। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র জগতে।

সূত্র : নিউজ ১৮