বিনোদন, সংস্কৃতি ও সেলিব্রেটি সংবাদ
Entertainment • Culture • PeopleSeptember 14, 2026
বিনোদন

এবার সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়লেন শবনম ফারিয়া


নাট্যজগতের এক পরিচিত নাম অভিনেত্রী শবনম ফারিয়া। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ক্যারিয়ারের এক দশক পার করে এখন কি সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়া যায়? এখন যে ধরনের নাটক হচ্ছে সেগুলো আমাকে টানে না। নামগুলোও দেখেন কী অদ্ভুত! আমি ভালো কিছুর জন্য অপেক্ষা করতে চাই। এর জন্য যে আমার লস হচ্ছে না তা কিন্তু নয়! জমানো টাকা খরচ করে চলছি। সেটাও বলতে পারেন শেষের পথে। তবু মন সায় না দিলে সেই কাজ করব না।

সেই সাক্ষাৎকারের পরেই অনেক সংবাদমাধ্যমের ওপর বেশ ক্ষোভ প্রকাশ করেছেন ফারিয়া।

সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, কিছু কিছু সংবাদ শিরোনাম দেখলে চোখে পানি চলে আসে! কিন্তু আজকে একটু অন্যরকম ফিল হলো, মনে হলো, খুব তাড়াতাড়ি ভিক্ষা শুরু করব! কিছু বলার নাই।

কয়েক দিন আগে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ মোবারকনামা। যেখানে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন শবনম ফারিয়া। পর্দায় দুজনের কাজ বেশ প্রশংসা পেয়েছেন দর্শকদের থেকে।